কেশপুরে যুবককে উদ্ধারের দাবিতে অবরোধ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: শনিবার সকালে কেশপুর ব্লকের ৬ নম্বর অঞ্চলের গোয়ালারা গ্রামে নিখোঁজ এক যুবককে উদ্ধারের দাবিতে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। 
 
জানা গিয়েছে, শুক্রবার রাতে শরিফুল আলি (১৯) নামে এক যুবক স্থানীয় এক ব্যক্তির বাড়িতে গিয়েছিল। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে নিখোঁজ যুবকের পরিবারের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, ওই যুবককে আটকে রাখা হয়েছে অথবা তাকে গুম করে দেওয়া হয়েছে। এই অভিযোগে শুক্রবার সকালে যুবককে উদ্ধারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আনন্দপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *