নন্দীগ্রামের ঘটনায় সোদপুর–মধ্যমগ্রাম রোডের মুড়াগাছায় টায়ার জ্বালিয়ে অবরোধ

আমাদের ভারত, ব্যারাকপুর, ১১ মার্চ: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর আক্রমণ করা হয়েছে, এই অভিযোগে বিলকান্দা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুড়াগাছা মোড়ে বুধবার সন্ধ্যায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। দীর্ঘ প্রায় এক ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচির নেতৃত্ব দেন তৃণমূল নেতা প্রবীর দাস। মুড়াগাছা মোড়ের মতো ব্যস্ত রাস্তায় এক ঘন্টা বিক্ষোভের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় সোদপুর মধ্যমগ্রাম রোডে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক ও পুলিশ কর্মীদের। যদিও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কোনওরকম বিবৃতি দিতে রাজি হয়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *