কুমারেশ রায়, মেদিনীপুর, ২০ জুন: টানা বৃষ্টিতে ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ঘাটাল ব্লকের পাশাপাশি চন্দ্রকোনা ১ ব্লকের কিছু অংশ বন্যায় জলমগ্ন।
ওই ব্লকের পুড়সুরি গ্রাম বন্যার জলে প্লাবিত হয়েছে।
ওই এলাকার বেশ কিছু মানুষকে বন্যা দুর্গত এলাকা থেকে পুড়সুরি প্রাথমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার, বন্যা দুর্গত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া এবং মাংরুল গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনু ব্যানার্জি। বন্যাদুর্গতদের হাতে পোশাক সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ শিবিরে আশ্রিত মানুষদের রান্না করা খাবার দেওয়া হচ্ছে।


