মাধ্যমিকে চমকপ্রদক ফল বেলদার জন্মান্ধ শিবার

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ জুন:
পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকার দেউলী গ্রামের দরিদ্র পরিবারের জন্মান্ধ পড়ুয়া শিবা চক্রবর্তী এবছর মাধ্যমিক পরীক্ষায় চমকপ্রদ ফল করেছে। ৭০০ নম্বরের মধ্যে ৬৪৭ নম্বর পেয়েছে সে। তার প্রাপ্ত নম্বর পদার্থবিদ্যা-৯৯, অঙ্ক-৯৬, জীববিদ্যায়-৯০, ইতিহাস-৯০, ইংরেজি-৯০, বাংলা-৮৬, ভূগোল ৯৬। 

শিবা জানিয়েছে, ভবিষ্যতে ইতিহাস নিয়ে পড়াশোনা করে শিক্ষকতা করতে চায় সে। ভবিষ্যতে  অন্ধ পড়ুয়াদের সাহায্য করতে চায়। মাধ্যমিক পরীক্ষায় অন্ধ ছেলের এই সাফল্যে ভীষণই খুশি তার বাবা মধু চক্রবর্তী। তিনি জানান, অন্ধ ছেলের পিছনে তার শ্রম ও অর্থ দান সবদিক থেকেই সার্থক হয়েছে। ছেলেকে ভবিষ্যতে তার ইচ্ছেমত ইতিহাস বিষয়ে পড়াশোনা করতে প্রয়োজনীয় সব সাহায্য করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *