অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ নভেম্বর: এক সময়কার মাওবাদী অধ্যুষিত অঞ্চল হিসেবে মানুষের গায়ে কাঁটা দিত বেলপাহাড়ির নাম শুনলেই। এখন পুরো এলাকা শান্ত। এবার পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে শুক্রবার ঝাড়খণ্ড সীমান্তবর্তী এই এলাকার আমঝর্না ও জুজুধারা গ্রামে সিভিক অ্যাকশন কর্মসূচির মাধ্যমে দুঃস্থ গ্রামবাসীদের জন্য ব্ল্যাঙ্কেট, সোলার লাইট ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করল সিআরপিএফের ১৬৯ নম্বর ব্যাটেলিয়ান। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআরপিএফ কমান্ড্যান্ট সঞ্জয় শর্মা, দ্বিতীয় কমান্ড্যান্ট বীরেশ্বর সাহা, এছাড়া কাঁকড়াঝোড় কোম্পানির ওসি।

এসডিপিও (বেলপাহাড়ি) উত্তম গরাই, বেলপাহাড়ি থানার আইসি বিশ্বজিৎ বিশ্বাস সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিনের কর্মসূচি থেকে এই দুটি গ্রামের ২৫০ জনের হাতে এই সব সামগ্রী তুলে দেওয়া হয়।

