আমাদের ভারত, ২৬ মে: ইতিমধ্যেই প্রায় ১২ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে দেশে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সরকারি তথ্য বলছে এই ছত্রাকের সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৭১৭ জন। যার মধ্যে বেশিরভাগই গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের।
গত সপ্তাহেই ব্ল্যাক ফাঙ্গাস রোগকে মহামারী হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। একাধিক রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়তে থাকায় সংশ্লিষ্ট রাজ্যগুলিও মহামারী হিসেবে ঘোষণা করেছে এটাকে। পশ্চিমবঙ্গে এটিকে নোটিফাইড ডিজিজ হিসেবে ঘোষণা করা হয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে কৃষ্ণাঙ্গ এই ছত্রাকের সংক্রমণ দেশের স্বাস্থ্যব্যবস্থাকে নয়া চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে।
Additional 29,250 vials of #Amphotericin– B drug, used in treatment of #Mucormycosis, have been allocated to all the States/UTs today.
The allocation has been made based on the number of patients under treatment which is 11,717 across the country.#blackfungus#AmphotericinB pic.twitter.com/j0LyR6GLjH
— Sadananda Gowda (@DVSadanandGowda) May 26, 2021
দেশের মধ্যে সবচেয়ে বেশি ব্ল্যাক ফাংগাসে সংক্রমিত রোগের সংখ্যা গুজরাটে। সেখানে ২৮৫৯ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। এর পরেই রয়েছেন মহারাষ্ট্র। সেখানে ২৭৭০ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। অন্ধপ্রদেশের ৭৬৮ জন সংক্রমিত হয়েছে। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুধবারে জানিয়েছেন রাজধানীতে ৬২০ জন ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর তথ্য অনুযায়ী দিল্লীতে ব্ল্যাক ফাংগাসে আক্রান্তের সংখ্যা ১১৯।

