রাষ্ট্রপতি সম্পর্কে অখিল গিরির কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে কোতোয়লি থানা ঘেরাও বিজেপির যুব মোর্চার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২২ নভেম্বর: দেশের রাষ্ট্রপতির নামে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বিধায়ক অখিল গিরির কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে কোতোয়লি থানা ঘেরাও করলো বিজেপির যুব মোর্চা। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের কোতোয়ালী থানার সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব মোর্চা।

এদিনের বিক্ষোভ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতৃত্ব। এই বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক জেলা সহ সভাপতি অরূপ দাস ও মানস মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *