BJP, Arambagh, আরামবা‌গে কর্মিসভা বিজেপির

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৯ মার্চ: আরামবা‌গে কর্মিসভা কর‌লেন আরামবাগ বিধানসভার কেন্দ্রে বিজেপির প্রার্থী হেমন্ত বাগ। কর্মী সভাটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেলে আরামবাগের মলয়পুর এলাকার একটি লজে। এদিন তিন নম্বর মন্ডলের প্রার্থী পরিচিতি ও সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

এদিন কর্মীদের সাথে আলাপ পরিচয় এবং ভোটের প্রচার কিভাবে করা হবে তা নিয়ে আলোচনা হয় এই সভায়। আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ জেতার বিষয়ে আশাবাদী। তিনি তিরিশ হাজার ভোটে জিতবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *