খেলা দিবসের পাল্টা বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালন রানাঘাটে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ আগস্ট: খেলা দিবসের পাল্টা বিজেপির কালা দিবস ও পশ্চিমবঙ্গ বাঁচাও দিবসের ডাক দিয়ে নদিয়ার বিজেপি বিধায়করা বসলেন বিক্ষোভে। নদিয়া জেলার রানাঘাটের বিজেপি জেলা পার্টি অফিসের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে মুখে স্লোগান ও হাতে নানান প্ল্যাকার্ডে প্রতিবাদের ভাষা লিখে বিক্ষোভের বসলেন তারা।

বিধায়ক ও নেতাদের বক্তব্যর মধ্যে দিয়ে উঠে আসছে পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপন্ন। দিকে দিকে নারীরা লাঞ্ছিত ও ধর্ষিত হচ্ছে তাই খেলা নয় মহিলা সুরক্ষা চাই। বিজেপির সমর্থক হলেই হতে হবে ধর্ষণের শিকার? মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে কোথায় মহিলাদের নিরাপত্তা? এই অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে সামিল হলেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস, রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথি চ্যাটার্জি, চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ, নদিয়া জেলার বিজেপি সভাপতি অশোক চক্রবর্তী ও জেলা কিষান মোর্চার সভাপতি অশোক বিশ্বাস সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *