গুজরাট বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয়, মেদিনীপুর শহরের ২০ নম্বর ওয়ার্ডে বিজেপির বিজয় মিছিল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: সংগঠনকে চাঙ্গা করতে আজ সন্ধ্যায় মেদিনীপুর শহরের ২০ নম্বর ওয়ার্ড বিজেপির পক্ষ থেকে গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল আসনে জয়লাভের জন্য বর্ণাঢ্য বিজয় মিছিল সংগঠিত করা হয়। এই বিজয় মিছিল থেকে পথ চলতি মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে মিছিলটি পুরো ২০ নং ওয়ার্ড পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন শহর সহায়তা সভাপতি বিশ্বনাথ পট্টনায়ক, শক্তি কেন্দ্রের প্রমুখ তুষার কান্তি রথ, মহিলা নেত্রী গীতিকা চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *