BJP, Bankura, সোমবার থেকে রাজ্য জুরে শুরু বিজেপির পরিবর্তন যাত্রা, বাঁকুড়ায় ঢুকবে ৮ মার্চ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ ফেব্রুয়ারি: রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে আগামীকাল, ১লা মার্চ থেকে। রাজ্যের ৯টি প্রান্ত থেকে এই যাত্রার সঙ্গে দক্ষিণবঙ্গের কুলটি থেকে এই পরিবর্তন যাত্রা বাঁকুড়া সাংগঠনিক জেলায় প্রবেশ করবে ৮ মার্চ। বাঁকুড়া সাংগঠনিক জেলার শালতোড়া বিধানসভা এলাকায় এসে দু’দিন ধরে এই যাত্রা ছাতনা, রানীবাঁধ, রাইপুর হয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় যাবে। আজ বিজেপি নির্বিচনী কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সৌগত পাত্র ও জেলা সম্পাদক দীপক দাস।

দীর্ঘ চৌত্রিশ বছরের বাম অপশাসন ও তার পরে টাটাকে রাজ্যছাড়া করে তৃণমূল পরিচালিত সরকারের অপশাসন, দুর্নীতি, সরকারি কোষাগার লুঠের মতো একের পর এক দুর্নীতি রাজ্যকে গভীর অন্ধকারে নিমজ্জিত করেছে। এই অপশাসন থেকে রাজ্যবাসীকে মুক্ত করতে বিজেপি পরিবর্তন যাত্রার আয়োজন করেছে। যাত্রাপথে এক কোটি মানুষের সঙ্গে সংযোগ স্থাপন, রাজ্যের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি যাত্রাপথে স্হানীয় লেখক ও শিল্পীদের সঙ্গে সম্পর্ক স্হাপন করার লক্ষ্যে এই যাত্রা বলে তারা জানান।

তারা আরো বলেন, রাজ্যের মোট নয়টি প্রান্ত থেকে এই পরিবর্তন যাত্রা শুরু হবে। এই যাত্রার মাধ্যমেই রাজ্যে পরিবর্তনের এর সূচনা হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *