মন্ডল সভাপতিকে মারধরের প্রতিবাদে চাঁদরায় পথ অবরোধ বিজেপির

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের গ্ৰামীণ বিজেপির পশ্চিম মন্ডলের সভাপতি সুজিত জানাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে এবং শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ বিজেপির। প্রতিবাদে আজ পথ অবরোধ করে বিজেপি। নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত গতকাল মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া এলাকায় তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে একটি মিছিল হয়েছিল। সেই সময় বিজেপির কর্মী সমর্থকরা রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তখন তৃণমূল সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়। সেই সময় বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। তার‌ই প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে চাঁদড়া এলাকায় পথ অবরোধ করা হয়। ঘন্টা খানেক এই অবরোধ চলে। এই অবরোধে উপস্থিত ছিলেন সাংসদ দিলীপ ঘোষ, বিজেপির জেলা যুব সভাপতি আশীর্বাদ ভৌমিক,‌ মন্ডল সভাপতি দেবাশীষ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *