বিজেপির পুরুলিয়া জেলা পদাধিকারীদের নাম ঘোষণা

সাথী দাস, পুরুলিয়া, ২৬ জানুয়ারি: অবশেষে বিজেপির জেলা সংগঠনের তালিকা ঘোষণা হল। সভাপতি বদলের পর ক্রমশঃ ক্ষোভ দানা বাঁধছিল জেলার পদ্ম শিবিরে। সভাপতি বিবেক রাঙাকে নিয়ে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডাকে জেলার পাঁচ বিধায়ক চিঠি দিয়েছেন। এই পরিস্থিতিতে নতুন জেলা কমিটি ঘোষণা করল।

বিজেপির বিভাগীয় পর্যবেক্ষক নির্মল কর্মকার পুরুলিয়া জেলা সদর কার্যালয়ে সংবাদ মাধ্যমের কাছে কমিটির পদাধিকারীদের নামের তালিকা ঘোষণা করেন। একদিকে যেমন তৃণমূল থেকে আসা গৌতম রায়কে জেলা সহ সভাপতি করা হয়েছে তেমনই সহ-সভাপতি এবং মহিলা মোর্চার পর্যবেক্ষক বিনোদ তেওয়ারিকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে কিছু পদাধিকারীকে নতুন কমিটিতে একই পদে রাখা হয়েছে। নতুন সংগঠককে জেলা পদাধিকারী করা হয়েছে।

জেলার সাধারণ সম্পাদক পদে বহাল থাকলেন শংকর মাহাতো। এছাড়া ওই পদে আরও তিন জন নতুন সংগঠককে জেলা সাধারণ সম্পাদক পদে বসানো হয়। তাঁরা হলেন গৌরী বাউরি, বিপ্লব মুখার্জি এবং সন্তোষ মুর্মু। বাদ পড়লেন কমলাকান্ত হাঁসদা। তিনি অবশ্য কাশীপুরের বিধায়ক। অন্যদিকে, অপর সাধারণ সম্পাদক বিবেক রাঙা জেলা সভাপতি হন।

জেলা সভাপতি বিবেক রাঙা জানান, আসন্ন পুরসভা নির্বাচনকে মাথায় রেখে পুরুলিয়া, রঘুনাথপুর, ঝালদা শহর মন্ডল কমিটি এবং ধীরে ধীরে অন্যান্য মন্ডল ও মোর্চার পদাধিকারীদেরও নাম ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *