নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপির ধিক্কার মিছিল মেদিনীপুরে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ এপ্রিল: রাজ্যে ক্রমাগত বেড়ে চলা নারী নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার মেদনীপুর শহরে ধিক্কার মিছিল করল বিজেপি। মিছিলের পর বিক্ষোভ দেখানোর সময় মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

এদিন বিকেলে বিজেপি জেলা পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। গান্ধীমূর্তি হয়ে মিছিল জেলাশাসকের কার্যালয়ের সামনে এসে মহিলা মোর্চার সদস্যরা পথ অবরোধ করে। এই সময় মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানোকে কেন্দ্র করে কোতোয়ালি থানার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে কোতোয়ালী থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এবং অবরোধ উঠিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *