খড়গপুর লোকাল থানার সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন: পরবর্তী সময় বিজেপি কর্মী সমর্থকদের ওপর অত্যাচারের প্রতিবাদে রবিবার খড়গপুর লোকাল থানার সামনে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। দু’ঘণ্টা ধরে অবস্থান-বিক্ষোভ চলে।

বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী প্রতিহিংসার ফলে রাজ্যজুড়ে বিজেপি কর্মী সমর্থকদের ওপর তৃণমূলের গুণ্ডাবাহিনী সন্ত্রাস চালাচ্ছে। তাতে মদত দিচ্ছে পুলিশ। বিজেপি কর্মী সমর্থকরা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া হয়ে বাইরে আছে। পুলিশকে বহুবার বলা সত্ত্বেও তারা কোনও পদক্ষেপ পড়ছে না। উচ্চ আদালতের নির্দেশে তাদের বাড়ি ফেরানোর কথা বলা হলেও পুলিশ তেমন উদ্যোগ নিচ্ছে না। খড়গপুর লোকাল থানার জনৈক অফিসার বিজেপির পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগদান দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাদের আমরা বলছি রাজ ধর্ম পালন করুন ভোটে হারজিত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *