রাজবংশী ও মতুয়াদের সম্মান রক্ষায় মেদিনীপুরে বিজেপির শোভাযাত্রা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: “রাজবংশী এবং মতুয়া” মানুষজনদের সম্মান এবং মর্যাদা রক্ষায় সর্বস্তরের জাতীয়তাবাদী, মানবতাবাদী, দেশপ্রেমিক মানুষদের নিয়ে মেদিনীপুর শহরের রাজপথে “শোভাযাত্রা” সংগঠিত হয় বিজেপির তরফে। রবিবার বিকেল নাগাদ শহরের জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু হয় এই শোভাযাত্রা।

উপস্থিত ছিলেন বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিশ্র, পশ্চিম মেদিনীপুর জেলা যুব সভাপতি আশীর্বাদ ভৌমিক, মন্ডল সভাপতি দেবাশিস দাস, পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সম্পাদক তপন ভুঁইঞা সহ অন্যান্যরা। আজকের এই কর্মসূচিতে প্রায় হাজার তিনেক সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *