নবান্ন অভিযান সফল করতে পশ্চিম মেদিনীপুরে সাংবাদিক বৈঠক বিজেপির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপির পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাজ্য সরকারের দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি, প্রশাসনের সর্বস্তরে গাফিলতি সহ নানা দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বঙ্গ বিজেপির পক্ষে। সেই অভিযানকে সফল করতে আজ পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় জেলা কার্যালয়ে।

এই সাংবাদিক বৈঠকে পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয় যে আগামী প্রজন্মের জন্য রাজ্যকে বাঁচাতে এই নবান্ন অভিযানকে সফল করতে জেলা সভাপতি তাপস মিশ্র আহ্বান জানান। তাপস মিশ্র ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি অরূপ দাস, জেলা মিডিয়া ইন চার্জ দেবাশিষ ভুঁইঞা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *