চোপড়ায় বাড়ি ঢুকে বিজেপির পোলিং এজেন্টের বৌদি ও বোনকে গুলি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২২ এপ্রিল: ভোটপর্ব মিটতেই চোপড়ায় বিজেপির এক পোলিং এজেন্টের বৌদি ও বোনকে গুলির অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে চোপড়া বিধানসভা কেন্দ্রের ১৬৬ নম্বর ন্যাঙটাগছ বুথ এলাকায়। ছড়রা বন্দুকের গুলিতে আহতদের দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বিজেপির পার্টি অফিসেও ভাঙ্গচুর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে যায় চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী।

চোপড়া বিধানসভার চোপড়া গ্রামপঞ্চায়েতের মিছরিগছ গ্রামের ন্যাঙটাগছ ১৬৬ নম্বর বুথে ভোট শেষ হয়ে যাওয়ার পর সন্ত্রাসের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ ভোটপর্ব শেষ হতেই ১৬৬ নম্বর বুথের বিজেপি এজেন্ট তাজিমুদ্দিন রহমানের বাড়িতে গিয়ে ছড়রা বন্দুকের গুলি চালায়। গুলিতে আহত হয় ওই বিজেপি এজেন্ট তাজিমুদ্দিন রহমানের বৌদি রাবেকা খাতুন এবং বোন নুরেসা খাতুন। আহত দুই মহিলাকে চিকিৎসার জন্য দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মিছিরগছ এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।

চোপড়া বিধানসভার বিজেপি প্রার্থী শাহিন আখতার অভিযোগ করে বলেন, তৃণমূল নেতাদের নির্দেশে গুলি চালানো হয়। এমনকি বিজেপির পার্টি অফিসেও ভাঙ্গচুর চালায় তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা। আমরা চোপড়া থানায় অভিযোগ জানাতে আসলে তৃণমূলীরা থানার সামনে ঘেরাও করে। অবিলম্বে দুষজৃতীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছেন চোপড়ার বিজেপি নেতা শাহিন আখতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *