পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: চাঁদের মাটিতে সফলভাবে অবরতণ করেছে বিক্রম। চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযান ৩- এর ঐতিহাসিক অবতরণের জন্য ইসরোর বিজ্ঞানীদের ও দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মেদিনীপুর শহরে একটি পদযাত্রার আয়োজন করা হলো বিজেপির তরফ থেকে। বিজেপির মেদিনীপুর শহর এক নম্বর মণ্ডলের উদ্যোগে মেদিনীপুর শহরের বটতলা এলাকা থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত এই পদযাত্রার আয়োজন করা হয়।
পদযাত্রায় উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস মিশ্র, জেলা যুব সভাপতি আশীর্বাদ ভৌমিক, মন্ডল সভাপতি দেবাশীষ দাস সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা। হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন বিজেপি কর্মীরা। মিছিলে প্রায় হাজার খানেক সাধারণ মানুষ অংশগ্রহণ করে।


