সুকান্ত মজুমদাকে গ্রেফতারের প্রতিবাদে জলপাইগুড়িতে আন্দোলন বিজেপির

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ অক্টোবর: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গ্রেফতারের প্রতিবাদে আন্দোলনে নামল জলপাইগুড়ি জেলা বিজেপি। সোমবার সন্ধেয় শহরের ডিবিসি রোডের বিজেপি জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পরিক্রমা করল। এরপর থানার গেটের সামনে বিক্ষোভ দেখায় ও থানার ভিতরে প্রবেশের চেষ্টা করে বিজেপি নেতা কর্মীরা। যদিও বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা ছিল আঁটোসাটো।

বিশাল পুলিশ বাহিনী থানায় মূল গেট ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি নেতা কর্মীদের বচসা বাধে। এরপর বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি থানায় স্মারকলিপি জমা দেন। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সহ সভাপতি তপন রায় সহ অন্যান্যরা।

যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, “সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ। মুখ্যমন্ত্রী বাড়ির সামনে পুলিশ নিরাপত্তা নিতে পাচ্ছেন না। আমাদের রাজ্য সভাপতি প্রতিবাদে নামতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশকে সর্তক ও সাবধান করতে থানা ঘেরাও কর্মসূচি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *