ভোট যুদ্ধে সব রকম পরিস্থিতির জন্য প্রার্থীদের প্রস্তুত হওয়ার বার্তা বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ২ জুলাই: ভোটে মূলত শাসক দলের বিরুদ্ধেই লড়াই বিজেপির। আর তার জন্য অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন দলীয় প্রার্থীরা। প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে সফল হওয়ার কৌশল তৈরি করল গেরুয়া শিবির।

রবিবার, পুরুলিয়া শহরের একটি হোটেলে বিশেষ কার্যকর্তাদের নিয়ে বৈঠক করলেন বঙ্গ বিজেপির অন্যতম পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, ৬ জন বিধায়ক, বিভাগ আহ্বায়ক বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা সভাপতি বিবেক রাঙা তাঁর সঙ্গে এক সারিতে থেকে বিশেষ কার্যকর্তাদের নিয়ে দলের কৌশল বলে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী থাকবে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে। রাজ্য পুলিশ থাকবে বুথের ভেতরে। এটাতে ভরসা নেই বিজেপির। শাসক দলের সব রকম কৌশল প্রতিহত করতে মাটি কামড়ে থাকতে হবে বলে পরামর্শ দেন পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *