পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: তিন তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন ঘাটালের তারকা সাংসদ দীপক অধিকারী তথা দেব। আর তারপরেই তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা।

প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেবার পরেই ঘাটাল শহরের বিভিন্ন জায়গায় তারকা সাংসদকে কটাক্ষ করে পোস্টার দিল বিজেপি। এদিন পাঁশকুড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজেপি বিধায়ক- সহ কর্মীরা পোস্টার লাগান। ঘাটালে বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি, ঘাটালের সাংসদ দীপক অধিকারী একাধিক দুর্নীতির সাথে যুক্ত, তাই দুর্নীতি ঢাকতে তিনি পদত্যাগ করেছেন। তবে দেবের এই পদত্যাগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে গুঞ্জন। কিন্তু কেন ঘাটালের তারকা সাংসদ এই তিনটি পদ থেকে দিলেন তা কিন্তু এখনো স্পষ্ট নয়।

