জেপি নাড্ডার নির্দেশে হাঁসখালিতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ এপ্রিল: হাঁসখালিতে শুক্রবার জেপি নাড্ডার নির্দেশে এসে পৌঁছায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এদিন তারা নির্যাতিতার পরিবারের সাথে দেখা করেন। নির্যাতিতার বাবা মায়ের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এর পাশাপাশি রাজ্য সরকারকে তুলোধোনা করেন তারা।

এই পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন বিজেপির জাতীয় সহ সভাপতি রেখা ভার্মা, ক্যাবেনেট মন্ত্রী বেবি রাণী মৌর্জ, তামিল নাড়ুর বিধায়ক এবং বিজেপি মহিলা মোর্চার জাতীয় সভাপতি বনতী শ্রীনিবাসন, দলের নেতা খুশবু সুন্দর এবং পশ্চিম বঙ্গের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

এদিন সাংবাদিকদের সামনে বনতী শ্রীনিবাসন বলেন, এই ঘটনাকে নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে সাংবাদিকদের সামনে রেখা ভার্মা বলেন, “আজ আমরা এই সাংবাদিক সম্মেলনে একটি মর্মান্তিক ঘটনা নিয়ে আলোচনা করছি। আমরা দেখেছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। কেন্দ্রীয় দল নির্যাতিতার পরিবারের সাথে দেখা করেছে।

কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নিজে একজন নারী হয়ে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত লজ্জাজনক। একজন নারীর কষ্ট তার বোঝা উচিৎ। কিন্তু তা তিনি করেননি। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি মহুয়া মৈত্র স্বীকার করেছে একজন নাবালিকার সাথে সম্মতিক্রমে যৌন সম্পর্ক ধর্ষণ বলে বিবেচিত হয়। মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ। কিন্তু মুখ্যমন্ত্রী তা মানতে রাজি নন। এখানে বাংলার নারীদের নিরাপত্তা নেই। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *