পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ মার্চ: লোকসভার দিনক্ষণ ঘোষণা না হলেও বঙ্গে ভোটের দামামা বেজে গিয়েছে। রাজনৈতিক দলগুলি প্রচারে ময়দানে নেমে পড়েছে। রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২০টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কেন্দ্রের শাসক দল তথা বিজেপি। যদিও এর মধ্যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হয়নি। কিন্তু তার জন্য অপেক্ষা করতে রাজি নয় বিজেপির কর্মীরা। প্রার্থী যিনিই হন না কেন তার জন্য তো লড়তে হবে, এই শপথ নিয়ে আজ বিজেপির মেদিনীপুর শহর ১ নম্বর মন্ডলের অন্তর্গত ১৬ ও এবং ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা ও কর্মীরা গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করে।

ওয়ার্ডের বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে কেন্দ্রীয় সরকারের নানা জনমুখী উন্নয়নমূলক কাজের তথ্য নিয়ে সমৃদ্ধি মোদীর গ্যারান্টি স্টিকার লাগানো ও লিফলেট বিতরণ করা হয়। এই কর্মসূচিতে সামিল ছিলেন জেলা নেতা দেবাশীষ দাস, অঞ্জন দেব, মহিলা মোর্চার নেত্রী সুমনা ঘোষ সহ অন্যান্য নেতারা।


