রেশন দুর্নীতির প্রতিবাদে ঝাড়গ্রামে ধিক্কার মিছিল বিজেপির

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ নভেম্বর:
পশ্চিমবঙ্গে চাকরি, কয়লা ও রেশন দুর্নীতির অভিযোগে শাসক দলের নেতারা গ্রেফতার হয়েছেন। এরপর রেশন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
ইডি’র হাতে গ্রেফতার হওয়ায় বিজেপি কর্মীরা রাজ্যজুড়ে চোর ধরো জেলে ভরো কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারকে ধিক্কার জানাচ্ছে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা বিজেপির পক্ষ থেকেও একটি ধিক্কার মিছিলের কর্মসূচি নেওয়া হয়। জেলা দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে শহর পরিক্রমা করে। মিছিল থেকে “চোর ধরো জেলে ভরো” শ্লোগান তুলে শাসক দল তৃণমূলকে ধিক্কার জানান বিজেপি কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেম্ব্রম, ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো সহ অন্যান্য কার্যকর্তারা।

বিজেপির জেলা সভাপতি জানান এই সরকারের আমলে চোরে ভরে গেছে। এই দল চুরি ছাড়া কিছু বোঝে না। এই চোরদের জেলে ভরার দাবিতেই আজকের এই ধিক্কার ও প্রতিবাদ মিছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *