আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ আগস্ট: আজ গড়বেতা পশ্চিম মন্ডলের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গড়বেতা ১ নং ব্লকের বিডিও’র কাছে ১১ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। তাদের মূল দাবিগুলি হল, গড়বেতা বনাঞ্চলে চোরাচালান বন্ধ করতে হবে, ১০০ দিনের কাজ দরিদ্র মানুষদের দিতে হবে, দরিদ্র মানুষের জীবন জীবিকার স্বার্থে গরুর গাড়িতে বালি বিক্রির অনুমোদন এবং দরিদ্র মানুষের বাড়িঘর নির্মাণের জন্য বালির মূল্য হ্রাস সহ একাধিক দাবি দাওয়া নিয়ে গড়বেতা ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।
এই ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন মেদিনীপুর সাংগঠনিক জেলা নেতা শংকর গুছাইত, ঠাকুর দাস মিদ্যা, ব্লক সভাপতি সৌমেন শুকুল সহ অন্যান্য নেতারা।

