বিজেপির রথযাত্রাকে কেন্দ্র করে বীজপুরে ধুন্দুমার, পুলিশের ব্যারিকেড ভেঙ্গে এগোল রথ

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ ফেব্রু়ারি: উত্তর ২৪ পরগনার বীজপুর বিধানসভার কাঁচড়াপারার কাঁপা মোড়ে বিজেপির রথ আটকানোর চেষ্টা করে বীজপুর থানার পুলিশ। এজন্য ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তায় কাঁপা মোড়ে ব্যারিকেড দিয়ে দেয়। বিজেপি কর্মীরা পরিবর্তন যাত্রার রথ নিয়ে সেখানে পৌঁছলে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, পরে বিজেপি কর্মীরা জোর করে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে দেয়।

সেই সময় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে ওম প্রকাশ সাউ নামে এক সিভিক ভলান্টিয়ার জখম হন। তাঁকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। এদিকে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বীজপুরে প্রবেশ করে বিজেপির পরিবর্তন যাত্রার রথ। এই পরিবর্তন যাত্রা সম্পর্কে বলতে গিয়ে বিজেপি জেলা সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য বলেন, আমাদের এই রথ যাত্রার সমস্ত অনুমতি আছে। অনৈতিক ভাবে তৃণমূলের কয়লা চোরের কথায় এই বীজ পুরে আমাদের রথ যাত্রা আটকানোর চেষ্টা করেছে ওরা। তবে আমরা গণতান্ত্রিক পথে এগিয়ে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *