রাষ্ট্রপতিকে অবমাননার প্রতিবাদে বনগাঁ শহরে অবরোধ বিক্ষোভ বিজেপির

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ নভেম্বর: বনগাঁর নন্দীগ্রামে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হওয়ায় ক্ষমা চাইলেও বিরোধীরা সরব হয়েছে তৃণমূলের বিরুদ্ধে।

শনিবার সন্ধ্যায় বিজেপির পক্ষ থেকে এর প্রতিবাদে উত্তর ২৪ পরগনার বনগাঁ শহরের মন্ত্রী অখিল গিরির পদত্যাগের দাবি তুলে প্রতিবাদ মিছিল করে জাতীয় সড়ক অবরোধ করেন। তাদের দাবি, অভিলম্বে ওই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যতক্ষণ না পদত্যাগ করছেন ততদিন আমাদের আন্দোলন চলবে।

নন্দীগ্রামে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক অখিল গিরি ভারতের রাষ্ট্রপতি দৌপদি মূর্মুর উদ্দেশে বলেছিলেন, “তোমাদের রাষ্ট্রপতিকে দেখতে কেমন”। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সেই বিষয়টিকে কেন্দ্র করে আজ শনিবার সন্ধে নাগাদ বিজেপির পক্ষ থেকে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়ার নেতৃত্বে বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ করে।

বিধায়ক অশোক কীর্তনীয়া জানিয়েছেন যে, অখিল গিরি কিভাবে রাষ্ট্রপতির নামে এসব বলেন? আমরা চাই অখিল গিরিকে অবিলম্বে তার মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করাতে হবে। এবং পাশাপাশি বিজেপির পক্ষ থেকে বনগাঁ থানাতেও অভিযোগ করা হয় অখিল গিরির বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *