একটি পুরনো মামলায় দাঁতন আদালতে হাজিরা দিলেন দিলীপ ঘোষ

জে মাহাতো, আমাদের ভারত, ১০ মে: মঙ্গলবার পুরনো একটি মামলায় দাঁতন আদালতে হাজিরা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, পুরুলিয়ার সাংসদ জোতির্ময় সিং মাহাত সহ বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বরা।

২০২০ সালের জুন মাসে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের কুসুমি এলাকায় রাজনৈতিক হিংসার শিকার হয়েছিলেন এক যুবক। অভিযোগ ছিল, তৃণমূলের আক্রমন থেকে বাবাকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে প্রাণ যায় পবন জানা নামে ওই যুবকের। ২১ জুন ২০২০ তারিখ করোনা পরিস্থিতির মাঝে পুলিশি বাধা উপেক্ষা করে শবদেহ নিয়ে দাঁতনে মিছিল করে বিজেপি। পাশাপাশি কুসুমি এলাকায় মঞ্চ খ‍টিয়ে প্রতিবাদ সভা করে বিজেপি। এই শোক মিছিল ও প্রতিবাদ সভায় ছিলেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, জোতির্ময় সিং মাহাত সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। করোনার সময় অবৈধ জমায়েত, পুলিশের বিরুদ্ধে অশালীন মন্তব্য সহ একাধিক অভিযোগে দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, জোতির্ময় সিং মাহাত সহ জেলার একাধিক কার্যকর্তার নামে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে। আজ সেই মালদাতে হাজিরা দিতে দিলীপ বাবুরা দাঁতন আদালতে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *