আমাদের ভারত, ২২ নভেম্বর: ওরা ছোট তবু বড় কথা বলে ফেলেছে। শিলিগুড়িতে তৃণমূলের মিছিলে আটকে পড়া একটি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের স্লোগান বিজেপি জিন্দাবাদ। যা নিয়ে অস্বস্তিতে তৃণমূলের কর্মী সমর্থকরা। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে লিখেছেন উলঙ্গ রাজাকে শিশুরা প্রশ্ন করছেন রাজা তোর পোষাক কোথায়?
সোমবার শিলিগুড়িতে তৃণমূলের বড় মিছিল হয়। হিলকার্ট রোড ধরে ওই তৃণমূলের মিছিল যাবার সময় ব্যাপক যানজট তৈরি হয়েছিল। সেই যানজটে আটকে পড়ে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাস। সেই স্কুলের বাসে থাকা ক্ষুদে পড়ুয়ারা তৃণমূলের মিছিলকে উদ্দেশ্য করে বিজেপি জিন্দাবাদ স্লোগান দিতে থাকে। প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা কিছুটা হকচকিয়ে যান। পরে কিছুটা ধাতস্থ হয়ে নিয়ে তারাও পাল্টা স্লোগান দেন। বিজেপি নিপাত যাক।
আজকের দিনে দাঁড়িয়ে শিশুরাও বুঝতে পারছে তাদের ভবিষ্যৎ এই @MamataOfficial সরকারের হাতে নিশ্চিত নয়। তাই তারা অবুঝ চিত্তে এই উলঙ্গ রাজার বিরুদ্ধে সরব হয়ে ভিড়ের মাঝে আঙুল তুলে জিজ্ঞাসা করেছে ~ “রাজা তোর কাপড় কোথায়?”
স্থান: শিলিগুড়ি
*Dr. Sukanta Majumdar*, State President
আজকের দিনে দাঁড়িয়ে শিশুরাও বুঝতে পারছে তাদের ভবিষ্যৎ এই @MamataOfficial সরকারের হাতে নিশ্চিত নয়। তাই তারা অবুঝ চিত্তে এই উলঙ্গ রাজার বিরুদ্ধে সরব হয়ে ভিড়ের মাঝে আঙুল তুলে জিজ্ঞাসা করেছে ~ "রাজা তোর কাপড় কোথায়?"
স্থান: শিলিগুড়ি pic.twitter.com/9pwVlZsSql— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) November 21, 2022
বিভিন্ন সময় শাসক ও বিরোধী উভয়ের বিরুদ্ধে খুদেদের রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে আসার অভিযোগ ওঠে। কিন্তু তৃণমূলের মিছিলকে লক্ষ্য করে স্বতঃপ্রণোদিত হয়ে খুদে পড়ুয়াদের বিজেপি জিন্দাবাদ স্লোগান নিঃসন্দেহে তৃণমূলের জন্য অস্বস্তির কারণ সেটা বলার অপেক্ষা রাখে না।তৃণমূল কংগ্রেসের এই মিছিল উপস্থিত ছিলেন উদয়ন গুহ, সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ একাধিক নেতা নেত্রীরা। ভিডিওতে শতাধিক তৃণমূল কর্মীর স্লোগানের চেয়ে কয়েকটি বাচ্চার গলা সে সময় সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল।
এই ঘটনা প্রতিক্রিয়ায় বিজেপি নেতাদের বক্তব্য, তৃণমূলের এমন অবস্থা যে বাচ্চারাও এখন ওদের অপমান করতে ছাড়ছে না। এগুলো কেন হচ্ছে সবাই সবটাই বুঝতে পারছেন। যত চোর একসঙ্গে হয়েছে। আর সেটা বাচ্চারাও জানে। ভিডিওতে পথচারীদের এই ঘটনায় হাসতে দেখা গেছে।
এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভিডিওটি পোস্ট করে তিনি টুইটারে লিখেছেন, “আজকের দিনে দাঁড়িয়ে শিশুরাও বুঝতে পারছে তাদের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাতে নিশ্চিত নয়। তাই তারা অবুঝ চিত্তে এই উলঙ্গ রাজার বিরুদ্ধে সরব হয়ে ভিড়ের মাঝে আঙ্গুল তুলে জিজ্ঞাসা করছে রাজা তোর কাপড় কোথায়।”

