পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, অবিলম্বে তালিকা পরিবর্তন করে প্রকৃত প্রাপকদের নামের তালিকা প্রকাশ করতে হবে। সবার জন্য বাড়ি প্রকল্পে মেদিনীপুর পৌরসভা এলাকায় বেনিয়ম ও দুর্নীতি হয়েছে। এরই প্রতিবাদে আজ মেদিনীপুর পৌরসভায় বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা। পৌরসভার সামনে রাস্তা অবরোধ করে অবস্থানে বসে যায় বিজেপি কর্মীরা।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র, জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক সহ অন্যান্যরা। অশান্তি এড়াতে আগে থেকেই প্রচুর পুলিশ বাহিনী পৌরসভা চত্বরে মোতায়েন করা হয়।

