জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ আগস্ট:
তৃণমূলের রাজত্বে রাজ্যে ভ্যাকসিন দুর্নীতি, সন্ত্রাস এবং দলীয় কর্মীদের উপর অত্যাচারের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে আজ রাজ্যের সমস্ত জেলায় বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে। পার্টির যুব মোর্চার মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে একইভাবে মেদিনীপুর শহরেও মশাল মিছিলের মাধ্যমে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল।

মিছিল থেকে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যজুড়ে বিজেপি কর্মী সমর্থকদের ওপর তৃণমূলের অমানবিক অত্যাচার চালানোর প্রতিবাদে আওয়াজ তোলেন বিজেপির যুব মোর্চার নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। মিছিলে ছিলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সৌমেন তেওয়ারি ও জেলার অন্যান্য নেতৃত্ববৃন্দ।

