মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে লাভপুরে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর

আশিস মণ্ডল, বোলপুর, ১০ জুন : কংগ্রেসের পর এবার মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আক্রান্ত বিজেপি। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরে।

জানা গিয়েছে, শনিবার গ্রাম পঞ্চায়েত এবং সমিতির মত ৭০ জন বিজেপি কর্মী মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। লাভপুর বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে ব্লকের দিকে যাচ্ছিলেন তাঁরা। ব্লক অফিসে ঢোকার আগে পেট্রোল পাম্পার কাছে প্রায় ৩০ টি মোটর বাইকে ৬০ জন দুষ্কৃতী হাতে মোটা লাঠি নিয়ে মারধর শুরু করে। পুলিশ দাঁড়িয়ে ছিল দর্শকের মতো। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারে লাভপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোমনাথ মুখোপাধ্যায়ের হাত এবং জামনা পঞ্চায়েতের মহাদেব মণ্ডলের পা ভেঙ্গে যায়।

বিজেপি নেতা বিশ্বজিৎ মণ্ডল বলেন, বিধায়ক অভিজিৎ সিংহ এবং মান্নান হোসেনের নেতৃত্বে তাণ্ডব চালানো হয়েছে। আহতদের বোলপুর স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *