জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ জুন: রবিবার সকালে গড়বেতা ৩ নম্বর ব্লকের ৭ নম্বর অঞ্চল তৃণমূল কার্যালয়ে বড়োজাম গ্রাম সংসদের বিজেপি পঞ্চায়েত সদস্য মুখী সরেন মান্ডি সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন গড়বেতার তৃণমূল বিধায়িক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। যোগদান সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ ও অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পর মুখী সরেন মান্ডি জানান, বিজেপি থেকে জয়লাভের পর এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছিলাম না এবং তাদের হয়ে কাজ করতে পারছিলাম না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তৃণমূলে যোগদান।

