নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ এপ্রিল:
বন্দরে ফিরহাদ হাকিমকে দেখে জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের। বন্দরে ভোট পরিচালনার সময় দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে বেড়িয়েছিলেন রাজ্যের বিদায়ী পুরমন্ত্রী। সেই সময় তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান তুললেন বিজেপি কর্মীরা।

ফিরহাদ হাকিমকে দেখা মাত্রই একজন বিজেপি কর্মী সমর্থক জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন। জয় শ্রীরাম স্লোগান শুনে পাল্টা জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। কলকাতার প্রাক্তন মেয়র অবশ্য তৃণমূল কর্মীদের থামতে বলেন। তাদের বলেন, এটা স্লোগান দেওয়ার সময় নয়। এখন ভোট করানোর সময়। তাই এখন মন দিয়ে ভোট করাতে হবে। যারা জয় শ্রীরাম স্লোগানকে রাজনৈতিক কাজে ব্যবহার করছেন তাদের মানুষ জবাব দেবে। ফিরাদ হাকিমের কথা শুনে শান্ত হন তৃণমূল কর্মীরা। প্রাক্তন কলকাতার মেয়র বিজেপি কর্মীদের দিকে মুচকি হেসে এলাকার ছাড়েন।

এরপর ফিরহাদ হাকিম সোজা চলে যান তার চেতলার বাড়িতে। নিজের পরিবারকে নিয়ে চেতলা গার্লস হাই স্কুলে যান ভোট দিতে। ভোট দেওয়ার পর তিনি জানিয়েছেন জেতার ব্যাপারে পুরোপুরি আশাবাদী তিনি।

