তৃণমূল থেকে আগত কাউকে প্রার্থী না করার দাবি, করণদিঘিতে দলীয় কার্যালয়ে হামলা বিজেপি কর্মী সমর্থকদের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ও করণদিঘি আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। ওই দুই আসনের জয়ী বিধায়ক অমল আচার্য ও মনোদেব সিংহ তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করে। তারা ওই দুই আসনে প্রার্থী হবে বলে শোনা যাচ্ছে। এরই প্রতিবাদে তৃণমূল থেকে আগত কাউকে প্রার্থী না করার দাবিতে এদিন দুপুরে করণদিঘি ব্লকের দলীয় কার্যালয়ে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা। দলীয় কার্যালয়ে হামলা চালানোর পাশাপাশি তারা আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়। প্রকাশ্যেই বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রী, অমিত শাহ ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *