আমাদের ভারত, নদিয়া, ২৫ মার্চ: প্রার্থী ঘোষণা হতেই নির্বাচনী প্রচারে নেমে পড়তে দেখা গেল নদিয়া জেলার কল্যাণী বিধান সভার গয়েশপুরের বিজেপির কর্মীদের। রোদ্দুরকে উপেক্ষা করে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে বিজেপির প্রার্থী অম্বিকা রায়ের সমর্থনে প্রচার চালায়। তারা জানায় রোদ কেন, ঝড় বৃষ্টি আসলেও আমরা সরবো না, আমরা আমাদের প্রার্থী অম্বিকা
রায়কে বিপুল ভোটে জয়ী করে বিধান সভায় পাঠাবো।
পাশাপাশি বিজেপি কর্মীরা সাফ জানিয়ে দেন যে রাজ্যে ২০০’র বেশি আসন নিয়ে তারা সোনার বাংলা গড়বে।


