শান্তিপুরে বিজেপি কর্মীকে বেধড়ক মারধর, হাত পা বেঁধে পুকুরের পাশে ফেলে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আমাদের ভারত, নদিয়া, ১৭ এপ্রিল: শান্তিপুর বিধানসভা এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের মৌচাক কলোনিতে বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে হাত পা বেঁধে পুকুরের পাশে ফেলে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় একটি পুকুরের ধার থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার হয় বিজেপি কর্মী রাজা দেবনাথ। পরিবারের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজাকে মারধর করে হাত পা বেঁধে পুকুরের পাশে ফেলে রাখে। এক টোটো চালক ও বেশ কয়েকজন মিলে উদ্ধার করে ওই বিজেপি কর্মীকে।

ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। ইতিমধ্যে ওই আহত বিজেপি কর্মীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে।নএই এলাকাতেই বেশ কয়েক ঘণ্টা আগে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *