ফল ঘোষণার পর বিজয় মিছিল করবে না বিজেপি

নীল বণিক, আামাদের ভারত, কলকাতা, ২৮ এপ্রিল: ফল ঘোষণার পর বিজয় মিছিল করবে না বিজেপি। বিজয় মিছিল না করার জন্য জেলা নেতৃত্বকে নির্দেশ দিল রাজ্য বিজেপি। কোভিড সংক্রমণে গোটা দেশের সঙ্গে রাজ্যও ক্ষতিগ্রস্ত। তাই রাজ্যের মানুষের কথা মাথায় রেখে বিজয় মিছিল না করার জন্য দলের সাংগঠনিক জেলা সভাপতিদের কাছে নির্দেশ দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব।

সকালেই অবশ্য কমিশন জানিয়েছিল আগামী ২ মে কোথাও কোনো বিজয় মিছিল করতে পারবে না রাজনৈতিক দলগুলি। কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি। দলের নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন, আমরা ইতিমধ্যেই জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছি। জেলা নেতৃত্ব বুথস্তর পর্যন্ত এই নির্দেশ পাঠিয়ে দেবে। বিজেপি রাজনৈতিক শিষ্টাচার মানে। কর্মীরা শৃঙ্খলা পরায়ণ। রাজ্য নেতৃত্বর নির্দেশ দলীয় কর্মীরা অবশ্যই মানবেন বলে জানিয়েছেন শমীক ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *