“বিজেপি করলে কোনো সুবিধা পাবে না”, বিস্ফোরক মন্তব্য তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ এপ্রিল: বিজেপি করলে কোনো সুবিধা পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূলের পতাকা হচ্ছে আমাদের হাতিয়ার। তাইতো আজ বিজেপি ছেড়ে ওরা আমাদের সঙ্গে চলে এসেছে। ওরা কাজ করতে এসেছে। এখানে তৃণমূল কংগ্রেসের যারা আছে তারা আগের মতো ওরা বিজেপি করে বলে ডিস্টার্ব করে যাবেন, তা হবে না। বিজেপির যে লোকটা তৃণমূলের করবে তাকেই সুবিধাটা দেবো। যে বিজেপি করবে সে সেই সুবিধাটা পাবে না। গাইঘাটার ধর্মপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বক্তব্য রাখতে গিয়ে এমনটা বললেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ।

তিনি বলেন, এই জেলায় বিজেপি বলতে কিছু থাকবে না। দুদিন আগেই আমরা এক পঞ্চায়েত দখল করেছি। সেই পঞ্চায়েতের প্রধান সহ সদস্যরা তৃণমূলে যোগ দিয়েছে। তারা বিজেপিতে থেকে কাজ করতে পারছে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূলে যোগ দিয়েছে। আজ গাইঘাটা ধর্মপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তিন সদস্য সহ প্রায় কয়েকশো সদস্য তৃণমূলে যোগ দিয়েছে।

এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেন, ঠিক বলেছেন ওনারা যা করছে সেটা বলেছে। ২ কোটি ২৮ লক্ষ মানুষ বিধানসভায় বিজেপিকে ভোট দিয়েছেন তারা সবাই বঞ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *