এগরায় তৃণমূল নেতার কারখানায় বিস্ফোরণে এনআইএ তদন্ত চায় বিজেপি

আমাদের ভারত, ১৬ মে: এগরার বিস্ফোরণের ঘটনা নিয়ে এনআইএ তদন্তের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এই বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরের এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন সুকান্তবাবু৷ তাঁর অভিযোগ, বাজি কারখানা নয়, তৃণমূল নেতার কারখানায় বোমা তৈরি করা হচ্ছিল৷ সেই সময়ই ঘটে ভয়াবহ বিস্ফোরণ৷ টুইটারে তিনিএ কথা জানিয়ে লিখেছেন, পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনা রীতিমত উদ্বেগজনক।”

সূত্রের খবর, বাজি তৈরির আড়ালে বোমা তৈরি হত। সেখান থেকেই এই বিস্ফোরণ। ইতিমধ্যে তদন্তে নেমেছে এগরা থানার পুলিশ। অভিযোগ, অবৈধভাবেই বাজি প্রস্তুত হচ্ছিল কৃষ্ণপদ বাগের কারখানায়। বাজি তৈরির বিপুল মশলা মজুত থাকায় বিস্ফোরণ ঘটে। যেহেতু সামনেই পঞ্চায়েত ভোট সেই কারণে প্রশ্ন উঠেছে, এটি অবৈধ বাজি তৈরির কারখানা না কি বৈধ কারখানা না কি বাজি কারখানার আড়ালেই চলছিল বোমা বাঁধার কাজ, খতিয়ে দেখছে পুলিশ।

এগরার বিধায়ক তরুণ মাইতি বলেন, “আমি ঘটনাস্থলে যাচ্ছি. বাজি কারখানা ছিল বলেই খবর পেয়েছি। পুলিশ আগেই তল্লাশি করে বন্ধ করেছিল। তারপরও লুকিয়ে চলছিল। কতজন মারা গিয়েছেন এখনই বলতে পারব না। খুবই খারাপ লাগছে। প্রশাসনকে বলব কড়া হাতে ব্যবস্থা নিতে। আমি বিধায়ক হওয়ার পর এই প্রথম এই ঘটনা। আমি আগেই নির্দেশ দিয়েছিলাম। পুলিশও টহলদারি করেছে। কিন্তু গোপনে হয়তো চলছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *