বিধানসভা নির্বাচনের ফলাফল ত্রিশঙ্কু হলে বিজেপি–তৃণমূল জোট সরকার করবে, বারাসতে বললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৬ মার্চ: বিধানসভা নির্বাচনের ফলাফল যদি ত্রিশঙ্কু হয় তাহলে বামফ্রন্ট তৃণমূলকে সমর্থন করবে না বলে জানিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেক্ষেত্রে বিজেপি তৃণমূল মিলে নাকি জোট সরকার করবে। এরকমই বললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র

আজ উত্তর ২৪ পরগনার বারাসত জেলা সিপিএম কার্যালয়ে সিপিএমের নির্বাচনী বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। নির্বাচনের ফলাফল যদি ত্রিশঙ্কু তাহলে কি তৃণমূলকে সিপিএম সমর্থ করবে?– এই প্রশ্নের উত্তরে সূর্যকান্তবাবু বলেন, ‘লিখে রাখুন, বিজেপি এবং তৃণমূল জোট বাঁধবে, তখন দেখবেন বিজেপি ও তৃণমূলের সরকার হচ্ছে। সেটা আরও বিপজ্জনক। আমরা বামেরা কখনই চাই না অশুভ জোট হোক। সেই জোট যেন কোনভাবেই না হয় সেজন্যই বামেদের নির্বাচনে লড়াই। আমরা মানুষকে বলছি আমাদের সংযুক্ত মোর্চাকে ভোট দিন, যারা কোনও অবস্থাতেই বিজেপির সঙ্গে জোট বাঁধবে না।’ তিনি আশা প্রকাশ করেন, সংযুক্ত মোর্চার ফলাফল এবারে নির্বাচনে ভালো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *