মমতা-নীতিশ ও তাঁদের বৈঠককে একহাত নিল বিজেপি

আমাদের ভারত, ২৪ এপ্রিল: মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার এবং নবান্নে তাঁদের সোমবারের বৈঠককে একহাত নিল বিজেপি।

পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য টুইটারে লেখেন, “নোটবন্দির বিরুদ্ধে তাঁর প্রচারকে সমর্থন না করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একবার পাটনায় এক সমাবেশে নীতিশ কুমারকে “গদ্দার” বলেছিলেন। এটা পরিহাসের বিষয় যে তাঁরা আজ বিরোধী ঐক্যের কথা বলছেন। এটি আপনাকে মমতা এবং নীতিশ উভয়ের সুবিধাবাদের রাজনীতি সম্পর্কে অনেক কিছু বলে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মাটি হারানোর চিন্তা করা উচিত। গতবার বিজেপি ১৮টি লোকসভা আসন জিতেছিল এবং এবার সেই সংখ্যা ৩৫টি হবে। নীতিশ কুমার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। বিজেপি তার প্রতিশ্রুতিকে সম্মান করেছিল বলে আনুমানিক ৪০ জন বিধায়ক নিয়ে তিনি বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে থাকতে পেরেছিলেন। পরে তিনি পিছন থেকে ছুরি মারেন। বিহার ও পশ্চিমবঙ্গের মানুষ এর জবাব দেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *