পুরুলিয়া জেলা জুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ১৬ সেপ্টেম্বর: দলীয় নবান্ন অভিযানে নেতা, কর্মী, সমর্থকদের উপর পুলিশের বাধা ও আক্রমণের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও থানা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি। শুক্রবার জেলার প্রায় প্রত্যেকটি থানা এলাকায় দলীয় কর্মসূচি হয় বলে জানান বিধায়ক সুদীপ মুখার্জি। পুরুলিয়া সদর থানাতেও এদিন অবস্থান বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচিতে সামিল হয়েছিলেন বিজেপি ওই বিধায়ক ও অন্যান্য নেতৃত্ব।

পুরুলিয়া দক্ষিণ শহর মন্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারী বলেন, “আমরা চাই পুলিশের ভূমিকা নিরপেক্ষ হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *