হিংসা না বন্ধ হওয়া পর্যন্ত বিধানসভা অধিবেশন বয়কট বিজেপির, থাকবে না অধ্যক্ষ নির্বাচনেও

আমাদের ভারত, ৭ মে:
রাজ্যজুড়ে ভোট-পরবর্তী হিংসার ঘটনা ঘটেই চলেছে। সেগুলি বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিল বিজেপি। শুক্রবারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিকে শনিবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন। সে নির্বাচনেও অংশগ্রহণ করবেন না বিজেপির বিধায়করা বলে জানা গেছে।

দিলীপ ঘোষ বলেন, “রাজ্যে সন্ত্রাসের পরিবেশের কারণে বিজেপির অনেক বিধায়ক শপথ পর্যন্ত নিতে আসতে পারেননি। আমি বিধায়কদের বলেছি এলাকায় গিয়ে মানুষ এবং সহকর্মীদের সঙ্গে থাকুন। সন্ত্রাস বন্ধ না হলে কোনও অধিবেশনে আসবেন না।”

এর আগে মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও যাননি দিলীপবাবুরা। তিনি সেই অনুষ্ঠান বয়কট করেন। তিনি জানিয়েছেন, ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদেই মমতার শপথে যাননি।

বৃহস্পতিবার ও শুক্রবার বিধানসভায় শপথ নেন নবনির্বাচিত বিধায়করা। হিংসা কবলিত এলাকার বিধায়করা ছাড়া বিজেপির বেশিরভাগ বিধায়ক শপথ নিয়েছেন। বিজেপি সূত্রে খবর এলাকায় শান্তি ফিরে এলে তারা শপথ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *