পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের গাড়িতে বোমাবাজির ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে কর্মসূচি নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে মেদিনীপুরের কোতোয়ালি থানা ঘেরাও করল বিজেপি।
বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিশ্রের নেতৃত্বে বিকেল ৫টার পর এই কর্মসূচি শুরু হয়। প্রায় আধ ঘন্টা মতো চলে এই কর্মসূচি। উপস্থিত ছিলেন জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস, যুব সভাপতি আশীর্বাদ ভৌমিক, মন্ডল সভাপতি দেবাশিস দাস সহ একাধিক বিজেপি নেতা, কর্মী ও সমর্থকরা।

