“চোরের দিদির বড় গলা”, অনুব্রতকে বীরের সন্মান দিতে হবে প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ সেপ্টেম্বর: জেল থেকে বের হলে অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিতে হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে তীব্র আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, দেখুন আমরা আগেই বলেছি, চোরের মায়ের বড় গলা। এখন দেখা যাচ্ছে সত্যিই, চোরের মায়ের তো বটেই। চোরের দিদিরও বড় গলা।

যারা লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের টাকা চুরি করে জেলে আছে, তাঁদের বীরের সম্মান দেবে না তো কাকে বীরের সম্মান দেবে বলেও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। একই ভাবে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই মাছ বিক্রি করে কেষ্ট তার মেয়ের নামে ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট করেছে বলেও খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *