আজ বঙ্গ কুম্ভ মেলায় এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ ফেব্রুয়ারি: আজ বঙ্গ কুম্ভ মেলায় এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বহু প্রাচীন কুম্ভ মেলা, যা উত্তরপ্রদেশে প্রতি বারো বছর পর অনুষ্ঠিত হয়। এবার সেই কুম্ভ মেলা বঙ্গ কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে কল্যাণীর মাঝেরচর মহাপ্রভু ঘাট সংলগ্ন এলাকায়। ১০ই ফেব্রুয়ারি থেকে শুর হয়েছে এই মেলা, চলবে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত। পাঁচ দিন ধরে এই বঙ্গ কুম্ভ মেলায় সনাতন সংস্কৃতি সংসদ নামে একটি সংগঠনের উদ্যোগে শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানকে যুক্ত করে আয়োজিত হয় এই মেলা।

পুলিশ প্রশাসন, অগ্নি নির্বাপক সংস্থা সকলের নজরদারিতে এই মেলা শুরু হল। বহু মানুষ, তীর্থ যাত্রী ও ভক্তের সমাগম বঙ্গ কুম্ভ মেলায়, সব মিলিয়ে জমজমাট কল্যাণীর বঙ্গ কুম্ভ মেলা। বিভিন্ন জায়গা থেকে এসেছে সাধু সন্ন্যাসীরা। শুরুর দিন থেকেই সন্ধ্যা আরতি দেখার জন্য ঘাটে উপড়ে পড়ছে মানুষের ঢল। প্রায় ৬ একর জায়গা জুড়ে শুরু হয়েছে বঙ্গে কুম্ভ মেলা। সাধুসন্ত ও তীর্থযাত্রীদের থাকার জন্য তৈরি হয়েছে অস্থায়ী তাঁবু। প্রশাসন সূত্রে খবর, প্রথমে নিরাপত্তার জন্য দেড়শো পুলিশ কর্মী ও আধিকারিকদের থাকার কথা থাকলো ও পরবর্তীতে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জন পুলিশ কর্মী ও আধিকারিকে। মেলা প্রাঙ্গণে প্রথম দিন সাইকেল ও যানবাহন ঢুকলেও দ্বিতীয় দিন থেকে ভিড়ের কারণে যানবাহন প্রবেশ সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বঙ্গে এই কুম্ভ মেলা ভিড়ের কারণে প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

আজ এই বঙ্গ কুম্ভ মেলায় আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে শুভেন্দু অধিকারীর বক্তব্যে প্রসঙ্গে তিনি বলেন “যারা আইন কানুন মানেন না, সংবিধান মানেন না” রাজ্যপালের থেকে সরকারের দূরত্ব বাড়াই উচিৎ। পাশাপাশি জয় বাংলা স্লোগানকে নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, জয় বাংলা বাংলাদেশের মুজিবরের দেওয়া
স্লোগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *