দায়িত্ব পেয়েই মুখ্যমন্ত্রীর গড়ে হানা দিলেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

আমাদের ভারত, কলকাতা, ২২ সেপ্টেম্বর: রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ করার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে হানা দিলেন বিজেপির নতুন সভাপতি অধ্যাপক সুকান্ত মজুমদার। এদিন তিনি মমতার খাস তালুকে ভোটের প্রচারে বেড়িয়েছিলেন। তবে প্রচারে বেরিয়ে তিনি পুলিশি বাধার মুখেও পড়েন। পুলিশ কোভিডবিধি ভঙের অভিযোগ করে।

আজ সকালে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মিত্র ইন্সটিটিউশন থেকে প্রচার শুরু করেন। সেখান থেকে বেড়িয়ে বলরাম ঘোষ স্ট্রিটে বাড়ি বাড়ি প্রচার করেন। এরপর তিনি পৌঁছন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, সেখানেই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। কিন্তু কিছুটা এগোতেই পুলিশ তাঁকে বাধা দেয়। আটকে যান বিজেপি রাজ্য সভাপতি এবং সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। কেন পুলিশ প্রচারে বাধা দিচ্ছে এই নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন সুকান্তবাবু। তিনি বলেন, প্রচার করা তাঁর গণতান্ত্রিক অধিকার, পুলিশ তাতে বাধা দিতে পারে না। ডিসি সাউথ আকাশ মাঘরিয়া সুকান্তবাবুকে বলেন, নির্বাচন কমিশনের নিয়ম মেনে প্রচার করছেন না বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে প্রচারের ক্ষেত্রে প্রার্থীর সঙ্গে চারজন থাকার কথা, কিন্তু এখানে প্রচুর জনসমাগম হয়েছে। এরফলে কোভিডবিধি ভঙ হচ্ছে। তাছাড়া বলেন মুখ্যমন্ত্রী বাড়ির ওই এলাকার হাইসিকিউরিটি জন। শুধু তাই নয় বিজেপি নেতা কর্মীদের দুটি করে ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন করেন। শেষ পর্যন্ত অবশ্য মমতার বাড়ির সামনে যেতে পারেননি প্রচারে কিন্তু মুখ্যমন্ত্রীর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার সারেন বিজেপি রাজ্য সভাপতি।

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার আগে পর্যন্ত পুলিশ নির্বানীবিধি ভঙ বা কোভিডবিধি ভঙের অভিযোগ করেনি। তবু আমি কর্মীদের ছাড়াই যেতে রাজি হয়েছিলাম। পুলিশকে বলেছিলাম যে চারজন যাব প্রচার করতে, কিন্তু পুলিশ তারও অনুমতি দেয়নি। এর থেকে প্রমাণ হলো রাজ্যে গণতন্ত্র বিপন্ন। পুলিশ দলদাসে পরিণত হয়েছে।

এই ঘটনার পরেই এলাকায় পৌঁছন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি বলেন, ওরা ভয় পেয়েছে। গণতান্ত্রিক পথে ভোট হচ্ছে, তাহলে পুলিশ কেন প্রচারে বাধা দিচ্ছে? মুখ্যমন্ত্রী নিরাপত্তা কি শুধু বিজেপি প্রচার করলেই ব্যহত হবে? আর শাসকদলের নেতাকর্মীরা কি করো না বিধি মেনে সবসময় প্রচার করছেন? আসলে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বলেই বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতে ঢুকতে দিচ্ছে না। পুলিশের বাধার ব্যাপারটি নির্বাচন কমিশনে জানানো হবে বলে বিজেপি সূত্রের খবর। সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতো ছাড়াও আজ ভবানীপুরের রামমোহন দত্ত রোড এলাকায় বিজেপি প্রার্থীদের প্রচার করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি।

ছবি: প্রচারের ফাঁকে ভবানীপুরে বিজেপি কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *