ভোটপর্ব মিটতেই ভ্যাকসিন নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ এপ্রিল:
করোনার টিকা নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন নিলেন তিনি। সকালেই ভ্যাকসিন নিতে হাজির হন বিজেপি রাজ্য সভাপতি। শারীরিক পরীক্ষা করার পর চিকিৎসকরা তাকে ভ্যাকসিন নেওয়ার কথা বলেন।

ভ্যাকসিন নেওয়ার আগে অবশ্য কোভিড পজেটিভ হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হওয়ার পরেই নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়েন দিলীপবাবু। নির্বাচন মিটতেই ভ্যাকসিন নিতে আর দেরি করলেন না। ভ্যাকসিন নেওয়ার পর দিলীপ ঘোষ বলেন, রাজ্যের সব মানুষকেই ভ্যাকসিন নিতে হবে। এই মহামারী থেকে আমাদের সকলকে বেরোতে হবে। আশা করি আমরা এই মহামারীর দাপট থেকে একদিন বেরোব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *